অপারাজেয়
প্রকৃতির নিয়মে বয়ে যায় পল
নই মোরা দিশাহীন সমন্বয়ে,
লক্ষের সমীপে মনে আছে বল
একদিন ফিরবই সর্বজয়ে।
স্বার্থের সংঘাত সকলের মনে
যন্ত্রণা বঞ্চনা আছে ও থাকবেই,
পাশে থাকা মনমতি অসহায় জনে
হৃদয় মানসে বরাভয় জাগবেই।
শুদ্ধ সংস্কারে সাজালে আনন
অসুস্থ সমাজের কাটবেই ভয়
ফুলেল শোভা পাবে জগৎ কানন।
ঐক্যের আহ্বায়ক পরিচয় ধরি
বাঁচতে বাঁচাতে লড়াই চলুক,
সকল সহোদরের মিলিত লক্ষ্যে
জিতবই-নিন্দুক যা খুশি বলুক।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন