সেই তো আমি
০৩/০৫/২০২৪ সেই তো আমি সমাজ জুড়ে সেই তো আমির বাহার সেই তো আমি ভুবন ঘুরে দন্দ্ব দ্বিধার পাহাড়। আমার জ্ঞানের ভাবটা দামি দশের সেরা অহংকার আমার ঢাক বাজাই আমিই খুলে জ্ঞানের ভাঁড়ার। চালাক অতি আমার কাছে দুনিয়া আমারই হাতে স্বাধিকারে গণতন্ত্র আছে ভাবনাতে কে মাতে! সেই তো আমি পূজার ছলে চক্ষু মুদে চাইছি সুখ, বিষয় আশয় বাহুবলে সবার সেরা আমার মুখ। সেই তো আমি জয়ের ধারক পরাজয় রাখি দূরে, সেই তো আমি ধ্বংস বাহক চেতনায় বড় কুঁড়ে। সেই তো আমি কপাল পোড়া সেই তো আমি সংসারী সেই তো চলন অহম মোড়া সেই তো কপটাচারী!