স্বপ্ন জয়

 


স্বপ্ন যদি এগিয়ে থেকে দেখো

টাইম মেশিনে চড়তে কেন হবে?

ভবি তোমার সূর্যালোকের সম

আঁধার জীবন আলোকে ভরাবে। 

আজকে তোমার বয়স ধরো ষোলো 

সপ্ন তোমার দেশের হিতে কাজ

রাষ্ট্র বিজ্ঞান পূজিত হলে প্রাণে

দেশবন্ধু রূপে সমাজে করবে বিরাজ। 

তবেই ভাবো ছোট ছোট পা ফেলে 

চেতনা হবে পাহাড় প্রমাণ বড়ো

স্বপ্ন তোমার সত্যির রথে চড়ে

ঘুরবে ভূবন নদী সম খরতর। 

নিঃস্ব মনস্ প্রাণিত স্বপ্ন স্নানে  

নিয়ত করে মানস ধামে বাস

সত্যিই স্বপ্ন এমনই মিষ্টি মধুর 

দেখার জন্য করে ফেলো অভ্যাস।

আমি কিন্তু এখনো স্বপ্ন দেখি 

অর্ধশত বয়স করেছি পার 

প্রচেষ্টায় যদি চন্দ্র ছোঁয়ার সুখ

স্বপ্ন জয়ে কেনো হবো জেরবার! 

আমার স্বপ্ন নয়কো আমি তে ভরা

আমার স্বপ্ন বিশ্ব মানবতায়

জোড়হস্ত জগতের শুভ লাভে

স্বপ্ন আমার বরাভয় বারতায়। 

স্বপ্নের চাকুরিতে স্বপ্ন অধরা হলে

স্বপ্নিল আবেশে সম্পর্ক হয় ভুল

মানবাধিকারে নয়ন থাকলে ঝুঁকে

মানুষ সে তো অমানুষ সমতুল। 

স্বপ্নটা হোক ধরণীর আঁখির মতো 

ভালো-মন্দ বাছাবাছি যার কাছে নাই

কুসুম হৃদয় প্রেমে অপ্রেমে মাখামাখি

বলো স্বপ্ন জয়ে আর কী প্রেরণা চাই??

কর্মের সাথে জুড়ে মানস কল্পনা 

দূর হঠাও ঋণাত্মক মানসিক ভয় 

তীক্ষ্ম নজরে রাখো ভ্রান্তি গুলো

অবশ্যম্ভাবী জেনো হবেই স্বপ্ন জয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শ্রুতি, শ্রদ্ধা, জ্ঞান

পথদিশারী

শিক্ষা গুন