পথদিশারী
হে যোগীন্দ্র, বিশ্ববন্দিত
তুমি যে আলোর-পথদিশারী।
চরণকমলে, দিলে তুমি ঠাঁই
মননে, চিন্তনে, বিবেক উদ্ধারী।
কল্পনার কালে, শব্দের জটাজালে
তা তা থৈ নাচে মন, চঞ্চল চিত্ত-
লাগাম টানিয়া ধরি, দুরন্ত হৃদয়ের
বাঁধিয়া রাখিতে চাই, জীবনের সত্য
অক্ষর ধ্যানে ভোর, নিশীথ যাপনে
ভাবের গুলাল মাখি, চেতনার কাননে।
অন্তবিহিন আশে, প্রজ্ঞান অভিলাষে
মন বাতায়ন খুলি, করুণাধারী।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন