শিক্ষা গুন



শুনবে যত শিখবে তত
শিক্ষা শুরুর প্রথম ধাপ,
জাগিয়ে চেতন উড়াও কেতন
মানুষ হবার নেইকো চাপ।

হোক না বোধন প্রাণের শোধন
গুরুর পরম শিষ্য হও,
দর্শনে তাঁর খুলে মন দ্বার
সত্য জ্ঞানের বোঝা বও।

সবাই মানুষ ! আছে কি মান-হুঁশ?
এই দুনিয়ার সৃষ্টিতে,
বোধের মানে জাগাও প্রাণে
খুঁজে গুরুর দৃষ্টিতে।

প্রেমের ভেলায় মিলন মেলায়
মানবতায় সখ্য করো,
গুরুর ছায়ে আপন দায়ে
সাত্ত্বিকতার যষ্টি ধরো।


শ্রুতির শেষে বর্ণে মিশে
উজান হলে মনোরথ,
ইতিহাসে পাতায় মিশে
খুলে যাবে প্রজ্ঞা পথ।

গুরুর শিক্ষায় আজানু ভিক্ষায়
নাহি কোরো কৃপনতা
দোহের মিলনে ভাবানুশীলনে
দিও স্বস্তির বারতা

আগামী আসরে প্রতিভা বাসরে
দৃশ্যত হবে গণ্য,
অঘোষিত পলে জয়মাল্য গলে
জয়রথ প্রতিপন্ন।

দিতে হবে জেনে আদেশ কে মনে
হতে হবে আগুয়ান,
চাহিদাকে ভুলে বাঁচো মন খুলে
গাও শিক্ষার গুন গান

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শ্রুতি, শ্রদ্ধা, জ্ঞান

পথদিশারী

অপারাজেয়