স্বার্থকামী


প্রবল তাপে হচ্ছে সবল ধৈর্যটা

যাক কেটে যাক ক্ষুদ্র মনের বিষন্নতা,

মানিয়ে নিতে শিখছি ভারী কষ্টকে

উদাস হাওয়ায় নেই কোনো আজ মিষ্টতা।


নীল আকাশে মেঘ জমে না অতঃপর

বুঝতে পারি কোন দোষেতে কি কারণ!

বৃষ্টি কেন থমকে আছে গগন পারে

ঝলসায় তাপ রাতের বেলায় নিদ্ হরণ।


আমরা শুধু হতাশ হৃদে ভাবতে বসি

কাটাই যে কাল আবোল তাবোল কর্মে

দু হাত তুলে অসীম নীলে আরাম খুঁজি

গাছ মুড়িয়ে কষ্ট তো নেই মর্মে!


অরুণ আলো অস্ত গেছে জ্ঞানের ভাঁড়ে

বাসের জন্য বনভূমির বংশ নাশি,

শ্বাস দেবে যে রক্ত মাংসের হৃদয় জুড়ে

তাদের প্রাণে কুঠার দিয়ে আঘাত কষি।


এই না হলে বোধের সেরা মানুষ জাতি

এই না হলে স্বার্থকামী প্রাণীর দল,

এই না হলে কালের ধ্বংসে সাক্ষী হয়

পরের কাঁধে দোষ চাপিয়ে বাঁচব বল?




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শ্রুতি, শ্রদ্ধা, জ্ঞান

পথদিশারী

শিক্ষা গুন